ফেসবুকে অশালীন মন্তব্য, ঢাবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসবুকে একই বিভাগের কয়েকজন ছাত্রীর ছবিতে অশালীন মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলো পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের আশিকুর রহমান, হযরত আলী, মুস্তাকিম আল মামুন পিয়াল, মো. জহুরুল ইসলাম ও রাহাদ আহমেদ।
কয়েক দিন আগে ভুক্তভোগী ওই ছাত্রীরা ফেসবুকে অশালীন মন্তব্যের স্ক্রিন শটসহ উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় পাস হয়।
প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।’

/এইচআই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী