কুলাউড়া বিএনপির ৪৬ নেতাকর্মীর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০১

কুলাউড়া বিএনপির ৪৬ নেতাকর্মীর আগাম জামিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এএনএম আবেদ রাজাসহ দলের স্থানীয় ৪৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন চাইলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়জুর রহিম। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, আবেদ রাজাসহ বিএনপির ৪৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত আবেদ রাজা জামিনে থাকবেন। তবে মামলার অন্য আসামিদের ৬ সপ্তাহের জামিন দিয়েছেন আদালত।

গত ১২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদের মুক্তিসহ চার দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেন অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপির নেতাকর্মীরা। 

পরদিন ৫১ জনের বিরুদ্ধে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ৪৬ জন জামিন চাইলে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম