ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের ফল ঘোষণা করেন।
সভাপতি পদে আবু জাফর সূর্য পেয়েছেন ৭১২ ভোট। তার নিকটতম প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৮৮ ভোট।
সহ-সভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক (৭০৪), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন (৫৮৫), অর্থ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (৯২৬), সাংগঠনিক সম্পাদক পদে মুনিরুজ্জামান উজ্জ্বল (৬৭৪), প্রচার সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ (৭০৩), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদ ঢালী (৬৭৩), জনকল্যাণ সম্পাদক পদে ফারহানা মিলি (৫৬৯) ও দফতর সম্পাদক পদে আমীর মোহাম্মদ ৬১৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে হালিমা আক্তার লাবন্য (৮৬০), গোলাম মুজতবা ধ্রুব (৭৬৯), শাহনাজ পারভীন (৬৬২), সলিম উল্যা সেলিম (৫৭৪), এমএম শাজাহান মিঞা (৫৬৯), শাকিলা পারভীন (৫৫০), ইব্রাহিম খলিল খোকন (৫৩০) ও মহিউদ্দিন পলাশ (৫০২) ভোট পেয়েছেন।








