পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করবে ‘কানেক্টিং বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৪:০০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৬:২৫

এটিএন নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘কানেক্টিং বাংলাদেশ’- এর সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ নিয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনা গড়ে তোলা আরও সহজ হবে।

পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করবে ‘কানেক্টিং বাংলাদেশ’

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে এখন থেকে দেশের নানা প্রান্তের সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা বিষয়ক জিজ্ঞাসা ও চিকিৎসা সেবা ঢাকার এটিএন নিউজের স্টুডিও থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সরাসরি প্রদান করা হবে। মোট ২৬ পর্বে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন পিছিয়ে থাকা অঞ্চল ও জনপদকে প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার জানান, পরিবার পরিকল্পনা নিয়ে সরকারে অনেক ভালো উদ্যোগও অনেক সময় সাধারণ মানুষের কাছে অজানাই থেকে যায়। এটিএন নিউজের কানেক্টিং বাংলাদেশের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।

‘কানেক্টিং বাংলাদেশ’ এর  উপস্থাপক এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক  মুন্নী সাহা বলেন, গত সাত বছর ধরে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসাসহ নানা বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সঙ্গে যুক্ত হওয়াও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ আরও কাছাকাছি পৌঁছাতে পারবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, হেড অব নিউজ প্রভাষ আমিন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. মো. শরীফ, আইইএম -এর উপ পরিচালক জাকিয়া আক্তারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বিকেল সোয়া পাঁচটায় প্রচার করা হচ্ছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম