‘বাস ও ট্রাক টার্মিনালগুলোতে চাঁদাবাজি হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৬:৪৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:৪৮

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ। এই অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল বিশ্বাস এসব কাজের সঙ্গে জড়িত। একারণে তার শাস্তি দাবি করেছে সরকারপন্থী শ্রমিক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের নেতাকর্মীরা।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন

এসময় শ্রমিকলীগের নেতারা বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন জেলায় ফেডারেশনের নেতারা অহেতুক ধর্মঘট আহ্বান করে জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্তে লিপ্ত রয়েছে। পাশাপাশি টার্মিনালে অবৈধ চাঁদা তুলে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্তে ব্যস্ত আছে তারা। তাই চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

মানববন্ধনে টার্মিনাল ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে অনেকেই চাঁদাবাজি করছে। তাদের কারণে যানবাহন মালিক ও শ্রমিকরা অতিষ্ঠ। তাদের আইনের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আমিনুল হক ফারুক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. আজাহার আলী, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, মজিবুর রহমান খান, মো. হারুন-উর রশিদ খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, আর এ জামান, প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন, মো. সুমন শেখ ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা প্রমুখ। 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক