‘একাত্তরের ঢাবি’র সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচয়

ঢাবি প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ২১:২১আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:২২

 



ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান যাদুঘরের উদ্যোগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংঘটিত গণহত্যার স্থানগুলোর সঙ্গে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি করানো হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিক অজয় দাশগুপ্ত

শুক্রবার (২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘চলমান যাদুঘর: ৭১-এর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জেনোসাইড’ বিষয়ক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এসব গুরুত্বপূর্ণ স্থান দেখানো হয়। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ।

গত ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই চলমান যাদুঘরের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নির্মম গণহত্যার (জেনোসাইড) সঙ্গে পরিচিত করা এবং গণহত্যার ব্যাপারে সচেতনতা বাড়ানো।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে স্থানগুলোতে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী, সেসব স্থান শিক্ষার্থীদের দেখানো হয়। প্রথমে কলাভবন প্রাঙ্গনে অবস্থিত ঐতিহাসিক বটতলায় মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত।পরে শিক্ষার্থীদের নিয়ে তিনি ভিসি চত্বরে অবস্থিত 'স্মৃতি চিরন্তন’, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), মধুর ক্যান্টিনসহ মুক্তিযুদ্ধের সঙ্গে সংযোগ থাকা ঘুরে দেখান।

ঐতিহাসিক বটতলার ইতিহাস বর্ণনা করতে গিয়ে অজয় দাশগুপ্ত বলেন, ‘এই বটতলা থেকে শুরু হয় ’৬৯-এর গণঅভ্যুত্থান। এখানে স্বর্ণালী মানচিত্র খচিত লাল-সবুজ রঙের নতুন পতাকার নকশা করা হয় এবং তা উত্তোলন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর হাত থেকে এই বট গাছটিও রেহাই পায়নি। পরে এখন যে বটগাছটি আমরা দেখতে পাচ্ছি, এটি ১৯৭২ সালে এডওয়ার্ড কেনেডি রোপণ করেন।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঘুরে দেখানোর সময় তিনি বলেন, ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আগের নাম ছিল ইকবাল হল। ১৯৭১ সালের ১ মার্চ এই হলের নাম করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হকের নামে। ২৫ মার্চ রাতে ছাত্রলীগের নেতা চিশতী হেলালুর রহমানসহ কয়েকজনকে হত্যা করা হয়।’

জগন্নাথ হলে গিয়ে অজয় দাশগুপ্ত বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ ও ২৬ মার্চ সকালে এ ছাত্রাবাসে নিষ্ঠুর হত্যাকাণ্ড চালিয়ে অনেককে হত্যা করে।

 

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম