জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১২:৪৬আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১২:৪৬

জাফর ইকবালকে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কর্মসূচি

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রবিবার ( ৪ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৭৫ এর পর থেকে মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন শুরু করেন। তার সেই চেষ্টাকে নস্যাৎ করতে এখনও সক্রিয় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযোদ্ধার সন্তান জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এর পেছনে জড়িত শক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম-ফোয়ার হয়ে পল্টন মোড় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথীসহ আরও অনেকে।

/এসএমএ/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম