জাফর ইকবালকে হত্যাচেষ্টায় জড়িতরা স্বাধীনতাবিরোধী: প্রজন্ম ’৭১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৭:১২আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:২২

 



প্রজন্ম ‘৭১-এর সমাবেশ প্রখ্যাত লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টায় জড়িতরা স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানেরা। রবিবার (৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রজন্ম ’৭১ আয়োজিত প্রতীকী সমাবেশে এ কথা বলেন বক্তারা।

মুক্তিযোদ্ধা লিয়াকত বলেন,‘পঁচাত্তরের পর থেকে ধারাবাহিকভাবে দেখে আসছি অনেককেই আহত হতে, নিহত হতে। শুধুমাত্র স্বাধীনতাবিরোধীদের পক্ষে সম্ভব এরকম রক্তপাত ঘটানো। রাজাকার, আল বদর, জঙ্গিগোষ্ঠীর আবাসস্থল এখানে (বাংলাদেশে) হতে পারে না। যেসব গর্ত থেকে এই সাপ আমাদের বারবার আঘাত করে, সেসব গর্ত বন্ধ করতে হবে। এই সরকারকে এই গর্তগুলো নিশ্চিহ্ন করতে হবে।’

মুক্তিযোদ্ধার সন্তান প্রয়াত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, ‘আজ আমরা কেন মুক্তভাবে কথা বলতে পারি না? আমরা কেন মুক্ত চিন্তা করতে পারি না? লিখতে পারি না? জাফর ইকবালের ওপর যে হামলা হয়েছে তা শুধু তার ওপর নয়, পুরো লেখক সমাজের ওপর এই হামলা। যারা এই কাজ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়।’

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে যে ধারাবাহিক রক্তপাত হচ্ছে তার সর্বশেষ শিকার জাফর ইকবাল। তিনি বিদেশে লোভনীয় জীবনের হাতছানি উপেক্ষা করে দেশের জন্য কাজ করছেন। কত অভাগা তিনি! বিনিময়ে এই (হামলা) পেয়েছেন! আজ বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ ব্যথিত। ওই এক ভাগ জঙ্গিবাদের মূল উৎপাটন মুক্তিযোদ্ধার সন্তানেরাই করবে। এদের এখানেই থামানো না গেলে দেশকে স্বাধীনতা-পূর্ববর্তী পাকিস্তান বানিয়ে ফেলবে বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রজন্ম ’৭১-এর সহ-সভাপতি ও শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী শম্পা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তানেরা।

 

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম