রাজধানীতে ব্যবসায়ীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৯:৫০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:০০

আত্মহত্যা রাজধানীতে ঋণের কারণে এক ব্যবসায়ী বিষপানে আত্নহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। ওই ব্যবসায়ীর নাম মাহাবুব আলম (৪৭)। 

সোমবার (৫ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবের মৃত্যু হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল আলম মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মাহাবুব শো-পিসের ব্যবসা করতেন। লোকসানের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এ কারণে হতাশা থেকে এর আগেও কয়েক বার আত্নহত্যা করার চেষ্টা করেন মাহাবুব।
জহিরুল আলম জানান, গত ৩ মার্চে সকালে লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসা থেকে বেরিয়ে যান মাহাবুব। সন্ধ্যার দিকে তার শশুরবাড়ি লালবাগ রসুলবাগ এলাকায় যান। সেখানে তিনি বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা।
তিনি বলেন, মৃত্যুর ব্যাপারে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম