যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৭:২৬আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৮:৪২

বক্তব্য রাখছেন শিরীন শারমীন চৌধুরী (ছবি-পিআইডি)

দেশের বিভিন্ন পেশার নারীরা নিজ নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি বলেছেন, ‘আমাদের একটিই পথ রয়েছে। আর সে পথ সামনে এগিয়ে চলার, পেছনে ফেরার নয়।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিআরইউ’র দুই জন সিনিয়র নারী সদস্য মাহমুদা চৌধুরী ও ফরিদা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়। মাহমুদা চৌধুরী ‘দৈনিক দিনকাল’-এর সাবেক প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক এবং ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কেবল নারী দিবসকে কেন্দ্র করে আলোচনা যথেষ্ট নয়। সারা বছরই এমন আলোচনা অনুষ্ঠানের আয়োজন জরুরি। সাংবাদিকতা করতে গিয়ে নারীরা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, সেসব প্রতিবন্ধকতা চিহ্নিত ও দূর করতে হবে। সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে থাকা কর্মকর্তাদেরও এ দিকে নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক পেশার কিছু নিজস্ব চ্যালেঞ্জ থাকে। সাংবাদিকতা পেশায়ও তা রয়েছে। বর্তমানে প্রচুর পরিমাণ নারী এ পেশায় আছেন, যা নারী ক্ষমতায়নের একটি উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘শুধু সাংবাদিকতা নয়; ব্যাংকিং ও আইন পেশায়ও প্রচুর নারী কাজ করে যাচ্ছেন। সব পেশার নারীরাই নিজ নিজ দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছেন।’

সম্মাননা পাওয়া মাহমুদা চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। একটা সময় আত্মহত্যার কথাও ভেবেছি। তবে সহকর্মীদের সহযোগিতায় ওই সব পরিস্থিতি কাটিয়ে এসেছি।’

সম্মাননা পাওয়া ফরিদা ইয়াসমিন বলেন, ‘কর্ম-পরিবেশের দায় আমাদের নিজেদেরই। এই পুরুষতান্ত্রিক সমাজে কেউ পথ তৈরি করে দেবে না, সেটা আমাদের তৈরি করেই নিতে হবে।’

‘গণমাধ্যমে নারী ও কর্ম-পরিবেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন– নিউজ টুয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, সিনিয়র সাংবাদিক সুমি খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি, নিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার শাহানা শিউলি, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক নাদিরা কিরণ।

আলোচনা সভায় ডিআরইউয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী বিষয়ক সম্পাদক ঝর্ণামনি। স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

 

/টিওয়াই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম