বিএসএমএমইউ’র প্রথম নারী উপ-উপাচার্য ডা. সাহানা আখতার রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৪:৫০


বিএসএমএমইউ’র প্রথম নারী উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। আজ  বুধবার তিনি এ পদে যোগদান করেছেন। এ সময় তাকে সহকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশ্ববিদ্যালয়টির নতুন উপ-উপাচার্য (শিক্ষা)-এর শূন্যপদে নিযুক্ত হয়েছেন তিনি। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক এএসএম জাকারিয়া স্বপনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ডা. সাহানা আখতার রহমানকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান আজ  বুধবার ৭ মার্চ ২০১৮ তারিখে দায়িত্ব গ্রহণ করে তাঁর অফিসে কাজে যোগ দিয়েছেন।
অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের মায়ের নাম রওশন আরা বেগম এবং পিতার নাম শাহ্ হাবিবুর রহমান। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি কামরুন্নেসা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৮২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএইচ (শিশু) এবং ১৯৯৫ সালে এম.এড (মেডিক্যাল এডুকেশন) ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান তিন কন্যার জননী। তার স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ১৯৯১ সাল থেকে একনিষ্ঠভাবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ও  গবেষণার সঙ্গে জড়িত। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ২৫টিরও বেশি এম. ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বাংলাদেশে মেডিক্যাল শিক্ষা কার্যক্রমের নতুন সংযোজন ওএসসিই  ও  স্ট্রাকচার্ড কোর্স কারিকুলামের রূপকার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ চালু করেন। তিনি বাংলাদেশের শিশু রিউমাটোলজির পাইওনিয়ার। অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান শিশুদের উন্নত চিকিৎসার স্বার্থে ইউকে, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন।
এদিকে অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।      


/টিওয়াই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম