জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি রবিবার যাচ্ছে হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৫:৫০আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৬:৫৩

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিম্ন আদালতের মূল নথি উচ্চ আদালতে পাঠানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন  বিশেষ জজ ৫-এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন।

তিনি বলেন, আমরা উচ্চ আদালতের আদেশ পেয়েছি গত ২৫ ফেব্রুয়ারি। আদেশে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি  মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে। সেই মোতাবেক আগামী রবিবার ( ১১ মার্চ) উচ্চ আদালতে নথি পাঠানো হবে। ওই দিনেই ১৫ দিন শেষ হবে।

তিনি বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে নথি পাঠানোর আগে কিছু প্রক্রিয়া থাকে। সেগুলো আশা করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শেষ করা হবে। শেষ হলেই আমরা রবিবার উচ্চ আদালতে নথি পাঠিয়ে দেবো।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক  ড. আখতারুজ্জামান। রায়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ মামলার অপর ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায় ঘোষণা শেষেই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়। এক মাস ধরে সেখানেই কারাবাসে আছেন তিনি।

/টিএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম