ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শোক

ঢাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৬:০৭আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৬:০৯

ফেরদৌসী প্রিয়ভাষিণী মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার (৭ মার্চ) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানিয়ে বলা হয়, ‘তিনি সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠ।’

ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেছেন, ‘সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর আত্মসত্তা বিকাশ ও মানুষের মুক্তির জন্য আপসহীন লড়াইয়ে ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন অকুতোভয় ও অনুসরণীয়। মানুষের কাছে সৃষ্টিশীলতা ও লড়াইয়ের প্রেরণা হয়ে থাকবেন তিনি।’

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শিল্পী হিসেবে ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন চিন্তাশীল ও স্বকীয় সৃষ্টিশীলতায় অনন্য একজন ভাস্কর। চিন্তাভাবনা ও কাজের মাধ্যমে তিনি মানুষকে ভালোবেসেছেন, অনুপ্রাণিত করেছেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম