ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৪:১৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৪:১৫

আওয়াজ ফাউন্ডেশনের সমাবেশ কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ট্রেড ইউনিয়নেও নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি তুলেছে নারী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন আওয়াজ ফাউন্ডেশন। বৃহস্পতিবার ( ৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রতিষ্ঠানটির সভাপতি মমতাজ বেগম এই দাবি তোলেন।

মমতাজ বেগম বলেন, ‘সর্ব প্রথম নারী শ্রমিককে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ নারী-পুরুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক মুক্তি এবং সমতাভিত্তিক অর্থনীতি গঠনের লক্ষ্যে নারীর যাত্রাকে ত্বরান্বিত করার মাধ্যমে নারীকে ক্ষমতায়িত করতে হবে। এর পাশাপাশি ট্রেড ইউনিয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

আওয়াজ ফাউন্ডেশনের প্রবাসী পরিচালক আনিসুর রহমান খান বলেন, ‘সব শ্রমিককে আইনের অধিকার, বাঁচার মতো মজুরি, নির্যাতনমুক্ত কর্ম পরিবেশের নিশ্চয়তা সরকারকে দিতে হবে।’

প্রতিষ্ঠানটির পরিচালক নাহিদুল হাসান অয়ন বলেন, ‘অর্থনৈতিক মুক্তির একমাত্র উপায় নারী-পুরুষের সমতা এবং কাজের মর্যাদা তথা নারীবান্ধব কর্মপরিবেশ।’

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি খাদিজা আক্তার বলেন, ‘গার্মেন্টসে নারীরা অনেক নির্যাতন বঞ্চনা পেরিয়ে খানিকটা নিজের জায়গা করে নিতে পারলেও সবক্ষেত্রে তাদের অংশগ্রহণ নাই। বিশেষ করে যখন ম্যানেজমেন্ট কোনও কমিটি গঠন করে— তখন নারী শ্রমিকদের কথা তারা মাথায় আনেন না। আনার ব্যাপারে গুরুত্বও দেন না। তারা ভালো করেই জানেন, পুরুষের তুলনায় নারীদের দায়িত্ববোধ ক্ষমতা বেশি। কিন্তু, তারা জানলেও তা মানতে চাননা।’

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম