নিজেকে শুধু নারী নয়, মানুষ ভেবে এগিয়ে যেতে হবে: সুলতানা কামাল

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ২১:০৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২১:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী দিবসের অনুষ্ঠানে সুলতানা কামাল

নিজেদের শুধু নারী নয়, মানুষ ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, ‘বেগম রোকেয়া আমাদের কী বলেছিলেন? সমাজের অন্যদের মতো নিজেদের মানুষ ভেবে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। তাই নিজেকে শুধু নারী নয়, মানুষ ভেবে এগিয়ে যেতে হবে।’

বিশ্ব নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের মজিবুর রহমান ভবন মিলনায়তনে আয়োজিত ‘উইমেন্স ম্যাথম্যাটিকস অলিম্পিয়াড’ কমিটি ও এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতানা কামাল বলেন,‘নারীরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আজকের নারীরা অনেক সচেতন হয়েছে।এরপরও সমাজের অনেকে বলে নারীদের শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু তারপরও নারীদের সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ ।

ড. আজিজ বলেন, ‘নারীদের প্রতি আমাদের সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। কারণ নারীরা সমাজের যেকোনও উন্নয়নমূলক কাজে সমানভাবে অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছে। তারা সমাজকে উন্নয়নের আসনে নিয়ে যাচ্ছে। এখন তাদের সমাজ থেকে আলাদা ভাবার কোনেও সুযোগ নেই। শিক্ষার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে যে কোনও বিশ্ববিদ্যালয়ে মেয়েরা এখন ছেলেদের চেয়ে বেশি ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ, গণিত বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা পারভীন। এসময় গণিত অলিম্পিয়াড বিজয়ী নারীদের হাতে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে এগারোটায় উইমেন্স অলিম্পিয়াডের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। 

 

/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম