শ্রীলঙ্কায় মুসলিম হত্যা: বৌদ্ধ ভিক্ষুদের প্রতিবাদের আহ্বান মাওলানা মাসউদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৮:৪৮আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:৫৩





দুআ দিবসে মাওলানা মাসউদসহ অন্যরা জুলুমের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের এক হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। তিনি বলেন, ‘নির্যাতিত মুসলিমদের জন্য আমরা তো দুআ করবোই, যাদের যেভাবে সহযোগিতা করা সম্ভব, সেটাও করতে হবে।’
শুক্রবার (৯ মার্চ) জুমার নামাজের পর বাংলাদেশ জমিয়তুল উলামা ঘোষিত ‘দুআ দিবস’ পালনকালে রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদ চত্বরে তিনি এসব কথা বলেন।
বিশ্বের প্রত্যেক মুসলিমকে তাদের জীবন বদলের আহ্বান জানিয়ে আল্লামা মাসউদ বলেন, ‘আমরা যদি নবীজির (সা.) জীবানালোকে আমাদের জীবন গড়তে না পারি তাহলে আমাদের কোনও পরিকল্পনাই কাজে আসবে না।’
দেশের বৌদ্ধ ভিক্ষুদের প্রতি শান্তিবাদিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দাঙ্গার মাধ্যমে মুসলিমনিধন বৌদ্ধ ধর্মমতেরই চরম লঙ্ঘন। কারণ তারা মহামতি বৌদ্ধের উদ্ধৃতি দিয়ে নিজেরাই বলেন, ‘জীব হত্যা মহাপাপ।’”
বৌদ্ধ ভিক্ষুদের প্রতি আল্লামা মাসউদ প্রশ্ন রেখে বলেন, ‘মিয়ানমারে, শ্রীলঙ্কায় যেসব মুসলমান তাদের হামলার শিকার হচ্ছেন তারা কি জীব নন? তারা তো সৃষ্টির সেরা জীব। আমি বলবো, দাঙ্গা বাঁধিয়ে মুসলিম হত্যা করা মহাপাপ। তাই দেশের বৌদ্ধ ভিক্ষুদেরও সক্রিয় ও সচেতনভাবে শ্রীলঙ্কায় নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানো উচিত। শ্রীলঙ্কা সরকারকে চাপ দেওয়া উচিত।’
রাজধানীর বাইরেও পালিত হয়েছে জমিয়ত ঘোষিত এই দুআ দিবস। রংপুরে মাওলানা হুসাইন আহমদ, খুলনায় মাওলানা মিসবাহ উদ্দীন, বাগেরহাটে মাওলানা মুজাফ্ফার হোসাইন, খালিসপুরে মুফতি আবুল কাসেম, ময়মনসিংহে মুফতি তাজুল ইসলাম,মুক্তাগাছায় মাওলানা উবায়দুর রহমান, টাঙ্গাইলে মাওলানা হুমায়ুন কবির, কিশোরগঞ্জে শাইখুল হাদিস মাওলানা মুসলেহ উদ্দীন,কুলিয়ারচরে মুফতি আবদুল কাইয়ুম খান, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা শফিকুল ইসলাম, হবিগঞ্জে মুফতি আনোয়ার আমীর,নবীগঞ্জে মাওলানা মুজাহিদ আলী, মৌলভীবাজারে মাওলানা মুঈনুল হক চৌধুরী, কারী শামসুল হক, সিলেটে শাইখুল হাদিস মাওলানা তহুরুল হক জকিগঞ্জী, কানাইঘাটে মাওলানা বদরুল হাসান রায়গড়ি, নোয়াখালীতে মাওলানা জুনাইদ আহমদ, কুমিল্লায় সারওয়ার আলম, চট্টগ্রামে মাওলানা আসাদুল্লাহ, কক্সবাজারে মাওলানা শোয়াইব রশিদ, মাওলানা নুরুল আলম, বান্দরবানে মাওলানা আশরাফ হোমাইদ, শরিয়তপুরে মাওলানা আবদুল বাতেন, মুন্সিগঞ্জে মাওলানা নাইমুল হাসান, নারায়ণগঞ্জে মাওলানা কামাল উদ্দীন, মানিকগঞ্জে মাওলানা শহীদুল ইসলাম, গাজীপুরে মাওলানা আবদুর রহীম, গোপালগঞ্জে মুস্তাফিজুর রহমান,মাদারিপুরে মাওলানা আকরাম উদ্দীন, নরসিংদীতে মাওলানা শওকত আলী, রাজবাড়ি মাওলানা আমিনুল ইসলাম, চাঁদপুরে মাওলানা সাইফুদ্দীন, নেত্রকোনায় মাওলানা জসীমউদ্দীন, জামালপুরে মাওলানা মোশাররফ হোসাইন, শেরপুরে মুফতি আনসারুল্লাহ, লক্ষীপুরে মাওলানা ওমর ফারুক জুমার পর সিরিয়া ও শ্রীলঙ্কাসহ বিশ্বে মুসলিম নিধনের প্রতিবাদে দুআ দিবস পালন করেন।


 

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম