ছাতক উপজেলাকে জেলা করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১২:৫৭আপডেট : ১০ মার্চ ২০১৮, ১২:৫৭

ছাতক উপজেলাকে জেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছে ছাতক জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক টি এইচ এম জাহাঙ্গীর।

ছাতককে জেলা করার দাবিতে সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্যের দিক দিয়ে ছাতক একটি নন্দিত জনপদ। সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারা বাজার, প্রস্তাবিত দক্ষিণ ছাতক ও ছাতকের নিকটবর্তী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ও নতুন দু’টি উপজেলা ছাতকের জাউয়াবাজার ও দোয়ারা বাজারের বাংলাবাজার নিয়ে মোট ছয়টি উপজেলার সমন্বয়ে গঠিত হতে পারে ছাতক জেলা।’

ছাতককে জেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘ছাতকে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা, কাগজের মণ্ড তৈরির কারখানা যা পরে বন্ধ হয়ে যায়, লাফার্জ- সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, আইনপুর সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে ছাতকে। ছাতকে রয়েছে গ্যাস, বালু, পাথর, কয়লা, বেতশিল্প, কমলা, সাতকড়াসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। এছাড়াও ১৭টি ছোট-বড় হাওর ও অসংখ্য নদনদী বেষ্টিত প্রাকৃতিক স্বর্গরাজ্য বলে খ্যাত এই উপজেলা। প্রায় এক হাজার কিলোমিটার আয়তন ও সাড়ে আট লাখ মানুষের প্রতিনিধিত্ব নিয়ে ছাতক জেলা গঠন সম্ভব।’

সুরমা নদীকে কেন্দ্র করে ছাতকে পর্যটন, অর্থনৈতিক বিশেষ অঞ্চল, ইকো পার্ক সহ বহু জাতিকে ইন্ডাস্ট্রি গড়ে তুললে দেশের কাঙ্খিত উন্নয়ন এবং বেকারত্ব দূর করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

মেহেরপুর জেলার আয়তন ৭০০ কিলোমিটার এবং এটি ৩টি উপজেলা নিয়ে সেটি গঠিত উল্লেখ করে তিনি বলেন, ‘ছাতকের সমপরিমাণ আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ঝালকাঠি, নড়াইল, মুন্সীগঞ্জ, মাগুরা, রাজবাড়ী রয়েছে। ছাতকে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে যেখানে পর্যাপ্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। তাই সোনার বাংলা প্রতিষ্ঠায় ছাতককে জেলায় উন্নীত করে ছাতকবাসীকেও কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানাই।’

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম