‘পঞ্চদশ সংশোধনীর কারণে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১৬:১১আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৬:৩৬

পঞ্চদশ সংশোধনীর কারণে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে উল্লেখ করেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ৬ষ্ঠ বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে বক্তব্য রাখছেন কামাল লোহানী কামাল লোহানী বলেন, ‘বাহাত্তরের সংবিধান পুনর্বহালের রায় এসেছিলো, তখন পঞ্চদশ সংশোধনী করা হলো। কিন্তু কেন করা হলো? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবের মেয়েই তার বাবাকে অবমাননা করেছেন। কেন পঞ্চদশ সংশোধনী এখনও বহাল আছে, এর কারণে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে, সিভিল ড্রেসে (সাদা পোষাকে) পুলিশ অফিসাররা কাউকে গ্রেফতার করতে পারবে না। কিন্তু আদালতের রায়কে অমান্য করে পুলিশ সিভিল ড্রেসে গ্রেফতার করার কাজ চালিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘মাজদার হোসেন মামলার মূল স্পিরিট থেকে সুপ্রিম কোর্টকে দূরে সরিয়ে রাখা হয়েছে। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সরকার মানুষের কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। কিন্তু বাস্তবে তা করে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আকতার উল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম সহ সংগঠনের নেতারা।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম