চার ধরনের সেবা নিয়ে রাইড শেয়ারিং অ্যাপ ‘মেট্রো সিএনজি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১৮:৪৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:৫১

সংবাদ সম্মেলনে নতুন অ্যাপের ঘোষণা দেওয়া হয় সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, রেন্ট-এ-কার এবং ট্যাক্সি সার্ভিস— এই চার ধরনের পরিবহন সেবা এখন থেকে একটি অ্যাপে পাওয়া যাবে। নতুন রাইড শেয়ারিং এই অ্যাপের নাম ‘মেট্রো সিএনজি’। শনিবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মেট্রো ট্রান্সপোর্ট আইটি সল্যুশন লিমিটেড।
অ্যাপ তৈরিকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সিএনজি অটোরিকশার যাত্রী ও চালক উভয়েরই নিরাপত্তার কথা বিবেচনা করে এই অ্যাপ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ দেশি মালিকানায় এবং ব্যবস্থাপনায় এর মাধ্যমে যাত্রীরা পাবেন একসঙ্গে সিএনজি, মোটর সাইকেল, রেন্ট-এ-কার এবং ট্যাক্সি সেবা। এই অ্যাপের বিশেষত্ব হলো চলার পথে নিজের অবস্থান ফেসবুকে শেয়ার করা যাবে। রয়েছে চালকের সঙ্গে চ্যাট সুবিধা। এছাড়া অ্যাপটিতে যাত্রী ও চালক উভয়ের জন্য রয়েছে ‘ইমারজেন্সি’ ও ‘এসওএস’ বাটন। বিপদের আশঙ্কায় সরাসরি ‘৯৯৯’ নম্বরে ফোন করা যাবে এ অ্যাপের মাধ্যমে।
তারা জানান, এতে চালকদের জন্য থাকছে ‘ডিম্যান্ড স্পট’ নামের একটি অপশন, যার মাধ্যমে চালকেরা দেখতে পারবেন, কোন এলাকায় সবচেয়ে বেশি যাত্রী বাহনের অপেক্ষায় আছেন। মেট্রো সিএনজি অ্যাপের প্রোগ্রামিং করেছেন আমেরিকা প্রবাসী এ এইচ এম জাহিদ। এই অ্যাপ ব্যবহারের জন্য রয়েছে ডেডিকেটেড সার্ভার, যা একসঙ্গে কয়েক লাখ যাত্রীকে বিড়াম্বনা ছাড়া সেবা দিতে পারবে। ইতোমধ্যে ১৯১ জন সিএনজি চালক নিবন্ধন করেছেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে মেট্রো সিএনজির চেয়ারম্যান খন্দকার আবু জাফরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি