চীনে ফ্লাইট শুরু করবে ইউএস বাংলা এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১৯:২০আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৯:২৫






ইউএস বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় কাস্টামার সাকসেস সামিটে অতিথিরা ঢাকা থেকে চীনের গুয়ানজুতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী ৩ এপ্রিল থেকে এ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ বিমান পরিবহন সংস্থা। এটি হবে প্রথম বাংলাদেশি কোনও এয়ারলাইন্সের চীনে প্রথম ফ্লাইট পরিচালনা।
শনিবার (১০ মার্চ) বিকেলে কক্সবাজারে একটি হোটেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় কাস্টামার সাকসেস সামিটে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনিয়ট প্রিফনটেইন, আটাবের সভাপতি মঞ্চুর মোর্শেদ মাহবুব প্রমুখ।



বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ফিটে উন্নীত করা হবে। যেন এখানে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মতো বড় উড়োজাহাজ নামতে পারে। কক্সবাজার বিমানবন্দরকে উন্নত করতে সরকার কাজ করছে।’
চীনে ফ্লাইট শুরু করা প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর চীনে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কাস্টামার সাকসেস সামিট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সম্মেলন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এক সুতায় গাঁথা।’
অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউএস বাংলার ট্রাভেল এজেন্টদের বেস্ট সেলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম