খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ২০:৪১আপডেট : ১০ মার্চ ২০১৮, ২০:৪৮

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে কিনা, সে বিষয়ে রবিবার (১১ মার্চ) আদেশ দেবেন হাইকোর্ট। এ কারণে মামলাটি হাইকোর্টের ওই দিনের কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেবেন।

এর আগে ৮ মার্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শুনানিতে জয়নুল আবেদীনর আদালতকে বলেন, ‘১৫ দিনের মধ্যে নথি আসার কথা। ওই সময়সীমা শেষ হয়েছে।’ আদালত বলেন, ‘আমরা তো ২২ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিলাম ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে। নথি এসেছে কি?’ জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘নথি এসেছে কিনা, জানি না। এখন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য রাখা হোক।’ এরপর আদালত বলেন, ‘আগামী ১১ মার্চ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসবে।’

খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম