সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০১৮-২০১৯ মেয়াদের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান এবং সৈয়দ এহসান-উল হক কামালকে মহাসচিব করে ৫৫ সদস্যের এ কমিটি করা হয়।
বুধবার সংগঠনটির প্রচার সম্পাদক একেএম ওবায়দুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কার্যকরী পরিষদের অন্যরা হলেন, ভাইস-চেয়ারম্যান শামীম আলম দীপেন, হুমায়ুন কবির, রফিকুজ্জামান, আবু তৈয়ব; যুগ্ম-মহাসচিব সাদেক হোসেন বাবুল, লিটন এরশাদ, বেলায়েত হোসেন নান্টু, গনি মিয়া বাবুল; অর্থ সম্পাদক নাসিম রুমি; সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক একে আজাদ, আব্দুর রহমান, অ্যাডভোকেট আহসান টিটু, জহিরুল হক মিশু; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, প্রশিক্ষণ সম্পাদক ফারিহা ফাতেহ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মাহবুব তালুকদার, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক রাব্বী, দফতর সম্পাদক আব্দুল খালেক, সহ-দফতর সম্পাদক সাবিনা ইয়াছমিন, প্রচার সম্পাদক একেএম ওবায়দুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাফায়াত সাকিব, প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম. আর হাসান, সাংস্কৃতিক সম্পাদক বেবী ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা মঞ্জুলী কাজী, যুব বিষয়ক সম্পাদক জুনাইদুর রহমান মাহফুজ।
এছাড়া, কার্যকরী সদস্য পদে রয়েছেন আবু সাঈদ খান, কামাল হোসেন খান, সুরাইয়া রহমান মনি, সেকান্দার আলম রিন্টু, সৈয়দ একরামুল হক, উম্মে রোকেয়া সালমা, ফিরোজ আলম মিলন, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম ফয়সাল, খ. গোলাম হাসনায়েম কোয়েল, ইকবাল হোসেন বিপ্লব, অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন, হারুন অর-রশিদ, শাহ মো. লোকমান আলী, সৈয়দ খায়রুল ইসলাম, রকিবুল ইসলাম সোহাগ, আবদুল কাদের মুন্না, প্রফেসর নিজাম উদ্দিন, এম জামাল হোসেন মণ্ডল, আলাল উদ্দিন, আমজাদ হোসেন রনি, জিন্নাতুল ফেরদৌস সুলতানা, মো. নাহিদ মিয়া ও সেলিম আহমেদ চৌধুরী।








