আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ, বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২১:১০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:২০

শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা৷

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা থেকে তারা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন৷ সেখানে তিন ঘণ্টা অবস্থানের পর আন্দোলনকারীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রাস্তা অবরোধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এবিষয়ে বিক্ষোভকারী আলী আক্কাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সহপাঠীদের মুক্তির দাবিতে এই অবস্থান৷ আমরা তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো৷’

আন্দোলনকারীদের একজন ফেরদৌস হাসান। বাংলা ট্রিবিউনকে  তিনি বলেন, ‘আমাদের যেসব ভাইদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিলে আমরা এই অবরোধ তুলে নেবো।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই রমনা থানায় আছে বলে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির আগে, সকালে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে পুলিশ তিন জনকে আটক করে। পরে বিকালে মুক্তির দাবিতে আরও দুই শতাধিক আন্দোলনকারী বিকাল চারটার দিকে একটি মিছিল নিয়ে রমনা থানার উদ্দেশে রওয়ানা দেন। মিছিলটি পুরনো এলিফ্যান্ট রোডে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। সেখান থেকে আরও ৬০ জনকে আটক করে পুলিশ।

 

/এসাইআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম