শহরে দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২১:৪৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:৪৬

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন দেশের ইউনিয়ন পরিষদ এলাকায় স্বাস্থ্যসেবা যতটুকু নিশ্চিত হয়, শহরের হতদরিদ্রদের ক্ষেত্রে তাও হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি হেলথ ক্লিনিক দিতে পারলে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে যেত।’

বুধবার (১৪ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে নগরের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার সম্পর্কিত অতি দারিদ্র্য ও নগরের দরিদ্র পথবাসী বিষয়ে সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এই সভার আয়োজন করে।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘হতদরিদ্রদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ নিলে এবং বাস্তবায়ন করলে নগরে স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে। তা না হলে গ্রামের তুলনায় শহরে স্বাস্থ্যসেবার দূরত্ব বাড়বে। নগরে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা এনজিও ও আরবান হেলথ কেয়ার প্রকল্পের অধীনে রয়েছে। কিন্তু এনজিওগুলো সেভাবে কাজ করছে না। তাদের সময় মতো অফিসে পাওয়া যায় না। কাজে দেখা যায় না। তবে কিছু কাজ তারা করছে। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এনজিওদের কার্যক্রম দেখাভাল করতে হবে। ’

তিনি বলেন, ‘নগরে হতদরিদ্রদের সংখ্যা গ্রামের তুলনায় বেশি। জীবন-জীবিকার জন্য রাস্তায় অনেকে বসবাস করছেন। গ্রামে এমন হতদরিদ্র পাওয়া যায় না, যা শহরে অনেক বেশি। ’

ডিএসসিসির পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য  প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একেবারে সম্ভব নয়,জানিয়ে মেয়র বলেন,‘আমাদের কোনও লোকবল নেই। কোনও সক্ষমতা নেই। বিভিন্ন প্রকল্প রয়েছে, যা এনজিও’র ওপর নির্ভরশীল।’

সভায় সভাপতির বক্তব্যে অতি দারিদ্য ও নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান ড. দীপু মনি বলেন, ‘পুরো স্বাস্থ্য ব্যবস্থায় সমস্যা আছে। স্বাস্থ্য সমস্যার কয়েকটি বিষয় নিয়ে এগিয়ে না গেলে মধ্যম আয়ের দেশে যাওয়া অর্থবহ হবে না। ’

তিনি বলেন, ‘শহরে হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আগে ম্যাপ করতে হবে। এরপর কী কী বিষয়ে স্বাস্থ্যসেবা দেওয়া দরকার, তা শনাক্ত করতে হবে। কতজন সেবা পাচ্ছেন, আর কতজন পাচ্ছেন না, তার ডাটা তৈরি করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা খানম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. নাসিমা সুলতানা, ইসরাফিল আহমেদ, মো. আব্দুল ওয়ালিদ প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম