সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ০১:৪১আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০১:৪৭

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবিতে কর্মসূচি বরিশালে সাংবাদিক হাসান সুমনের ওপর পুলিশি নির্যাতনের বিচার দাবি করেছেন ঢাকার সাংবাদিক নেতারা। অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ‘আমরা সংবাদকর্মী’র ব্যানারে মোমবাতি জ্বালিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। রাত ৯টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানানো হয়।

বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসি’র ক্যামেরা পারসন হাসান সুমনের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে। অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহারের নামে তামাশা করা হয়েছে বলেও এসময় অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার ওপর পুলিশ বাহিনী সরাসরি হস্তক্ষেপ করছে। সাংবাদিক নির্যাতন বন্ধে পুলিশের ওপর মহল থেকে ব্যবস্থা নেওয়া হোক।’ তিনি আরও বলেন, ‘দিনে দিনে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতন বাড়ছে। মূলত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে পুলিশের ওপর মহলের দৃষ্টি দিতে হবে।’

ডিআরইউ এর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বলেন, ‘একের পর এক সাংবাদিক নির্যাতনের ফলে অপসংস্কৃতি সৃষ্টি হচ্ছে। যে পুলিশ সদস্যরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সাংবাদিক নেতাদের দাবি, প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থার নামে পুলিশ সদস্যদের অন্যত্র বদলি করা শুধুই তামাশা। তারা বলেন, ‘অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে করে ভবিষ্যতে বিনা অপরাধে সাংবাদিকদের ওপর হাত না তোলে।’  

পুলিশের দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ-বাণিজ্য তুলে ধরার কারণে এমন নির্যাতন চালানো হয় দাবি করে সাংবাদিক নেতারা বলেন, ‘নির্যাতন চালিয়ে সাংবাদিকের কলম কখনও বন্ধ করা যায়নি, যাবে না। সাংবাদিকরা সমাজের অপকর্মের পাশাপাশি পুলিশের অপকর্ম তুলে ধরবে এটা তাদের কাজ।’

শনিবারের (১৭ মার্চ) মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা না নেওয়া হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। এছাড়া শনিবার  সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা সংবাদকর্মী’-ব্যানারে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডিআরই ‘র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক দফতর সম্পাদক নয়ন মুরাদ, সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুবসহ আরও অনেকে।

 

/এআরআর/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম