‘বীমা কোম্পানি নিয়মকানুন মেনে অবশ্যই ক্ষতিপূরণের টাকা দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:৫৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৫৭

বীমা কোম্পানিগুলোতে এয়ারক্রাফট ইনস্যুরেন্সসহ নানা ধরনের ক্ষতিপূরণ দেওয়ার শর্ত থাকে। দেশের বীমা কোম্পানিগুলো আগের চেয়ে বেশ সিরিয়াস, তারা নিয়মকানুন মেনে অবশ্যই ক্ষতিপূরণের টাকা দেবে বলে জানিয়েছেন গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম।

গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম এই সেবাখাতকে আরও এগিয়ে নেওয়ার সুপারিশ করতে গিয়ে তিনি বলেন, ‘এজেন্টদের কর্মদক্ষতা বাড়াতে হবে। বিদেশে বীমাখাতকে অনেক সহজলভ্য করা হয়েছে। অ্যাপসের মাধ্যমে অনলাইন প্রোডাক্ট সেলসের মত এই সেবাটাও দেওয়া হচ্ছে। ফলে আমাদের দেশের ক্ষেত্রেও সেটা করতে হবে। সহজলভ্য করতে হবে, মানুষকে এর সুফল জানাতে হবে।’

মনিরুল আলম বলেন, ‘ঘরে বসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোকে বীমা যেন কিনতে পারে সেদিকটা উন্নত করতে হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাইছি, আমরাও এটা নিয়ে কাজ করছি। আশা করি খুব দ্রুত তা সম্ভব হবে।’

আরও পড়ুন: ‘বাংলাদেশের আইন অনুযায়ী দেশি কোম্পানিগুলো বীমার ৫০ শতাংশ অর্থ দেয়’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন- গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী, মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আইনজীবী ফাহরিয়া ফেরদৌস, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের