‘বাংলাদেশের আইন অনুযায়ী দেশি কোম্পানিগুলো বীমার ৫০ শতাংশ অর্থ দেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৭:২৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৩৮

‘বাংলাদেশের আইন অনুযায়ী দেশি কোম্পানিগুলো বীমার ৫০ শতাংশ অর্থ দেয়। কারণ, ছোট ছোট কোম্পানিগুলোর পক্ষে এত অর্থ দেওয়া সম্ভব না। ফলে বিদেশের কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স করা হয়। আমি জানি না ইউএস-বাংলার জন্য কত টাকার ইনস্যুরেন্স করা আছে।’

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ‘বীমা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী এসব কথা বলেন। বাংলা ট্রিবিউনের আয়োজনে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে।

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী বলেন, ‘আমি একটি উদাহরণ দেই। রাওয়ালপিন্ডিতে একটি বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে মাঝখান থেকে দু’ভাগ হয়ে গিয়েছিল। তখন তাদের তো ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সেটা সম্ভব হয়েছিল ওই বিমানটি যে কোম্পানির সঙ্গে ইনস্যুরেন্স করা ছিল, তারাই আবার বিদেশি কোনও কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স করেছিল। ফলে ওই বিমানের টাকা পরিশোধ করা হয়েছিল।’

আরও পড়ুন: ‘বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের বীমার টাকা না দেওয়ার সুযোগ নেই’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম, আইনজীবী ফাহরিয়া ফেরদৌস, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের