কোটা সংস্কারের আন্দোলনে পুলিশি বাধা: রবিবার সারাদেশে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ২২:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২২:২৯

রবিবারের কর্মসূচির ঘোষণা দিচ্ছেন আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও তাদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামী রবিবার (১৮ মার্চ) সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও মো. রাশেদ খান।
সংবাদ সম্মেলনে হাসান আল মামুন বলেন, ‘গতকাল (১৪ মার্চ) আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনও ধরনের উসকানি ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে রওনা দিয়েছিলাম। হাইকোর্টের সামনে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তখন আমরা সেখানেই অবস্থান নিই।’
হাসান আল মামুন বলেন, ‘আমরা হাইকোর্টের সামনে থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে মন্ত্রণালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। তিন জনকে আটক করেও নিয়ে যায়। আমরা ৫০-৬০ জন তাদের ছাড়িয়ে আনতে রমনা থানায় গেলে পুলিশ সেখানে আমাদের কৌশলে আটক করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমাদের এক ফোঁটা পানিও দেওয়া হয়নি।’
ফারুক হাসান বলেন, ‘আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। তাই আমাদের আন্দোলনে কোনও ধরনের উসকানি ছিল না। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে।’
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও ও দেশব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল তাদের। সেই কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়। এসময় আটক তিন জনকে পরে রাত ৯টার দিকে ছেড়ে দেয় পুলিশ।

/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম