‘নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ১৮:০৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৮:০৯

নেপালে বিমান দুর্ঘাটনায় আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নেপাল থেকে দেশে আসা আহত তিন যাত্রীকে শাহজালাল বিমানবন্দরে দেখতে গিয়ে মন্ত্রী একথা জানান।

বিমানবন্দরে ওবায়দুল কাদেরসহ অন্যরা শুক্রবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭২ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে দেশে নিয়ে আসা হয়ে। ফ্লাইটটি তিনটা ৩৫ মিনিটের দিকে অবতরণ করে। আহত ওই তিন যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিমান দুর্ঘটনা বেদনার ঘটনা। বিমানমন্ত্রী নেপালে সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকের ঘাটতি ছিল, এ কারণে ডিএনএ টেস্টের প্রক্রিয়া ধীর ছিলো। আমাদের এখান থেকে চিকিৎসক পাঠানো হয়েছে, এখন দ্রুত ডিএনএ টেস্ট করা হচ্ছে। যখনই ডিএনএ টেস্ট শেষ হবে আমরা দেরি করবো না। দ্রুত ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করবো। গতকাল পাইলট ও কো-পাইলটসহ তিনজনের পরিবারের সঙ্গে আমি দেখা করেছি।’

বিমানবন্দরে স্বজনদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের এখন তদন্ত হওয়ার আগে বলতে পারছি না কী কারণে দুর্ঘটনা ঘটলো উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না। এখন আমাদের চ্যালেঞ্জ নিহতদের পরিবারের কাছে লাশ ফিরিয়ে দেওয়া। ইউএস-বাংলা সব কিছুর ব্যবস্থা করবে। যদি তারা ব্যর্থ হয় শেখ হাসিনার সরকার করবে। এ দুর্ঘটনার পর যা যা করণীয় শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার করবে। আমরা পাশে থাকবো।’

ক্ষতিপূরণ প্রসঙ্গে কাদের বলেন, ‘ক্ষতিপূরণের বিষয়ে নিয়ম আছে ৫০ হাজার ডলার করে দেওয়ার। জীবনের ক্ষতিপূরণ হয় না। যা গেছে চলেই গেছে। তারপরও কোনও পরিবার সমস্যায় পড়লে আমাদের নেত্রী বলেছেন সহায়তা করবেন।’

আরও পড়ুন: ঢামেকের বার্ন ইউনিটে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

এর আগে, মন্ত্রী আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। বিমান মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, অতিরিক্ত সচিব জিয়াউল হক, বিমান সিবিএ সভাপতি মশিকুর রহমান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান নাইম হাসান, সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান, শাহজালালের পরিচালক কাজি ইকবাল করিম উপস্থিত প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম