‘প্রিয়ক তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন’

ঢাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৯:০৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৯:০৬





প্রিয়কের স্মরণে মোমবাতি প্রজ্বালন নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিমান দুর্ঘটনায় নিহত চিত্রগ্রাহক ফারুক হোসেন প্রিয়ক তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন।

শুক্রবার (১৬ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে চিত্রগ্রাহকদের সংগঠন 'through the lens' এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তরা এ মন্তব্য করেন।

এ স্মরণসভায় মোমবাতি প্রজ্বালনও করা হয়।

প্রিয়কের সহকর্মী সুদীপ্ত বলেন, 'মানুষ কখনও মারা যায় না। মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকে। প্রিয়োক সেই রকম একজন মানুষ। তিনি তার কর্মের মাধ্যমে যুগযুগ আমাদের কাছে বেঁচে থাকবেন। '

তিনি বলেন, 'প্রিয়ক চলে গিয়ে আমাদের এটা স্মরণ করে দিল, আমরা যারা ক্যামেরায় সময় ধারণ করি তারা যেন এটা চালিয়ে যাই। '

প্রিয়োকের আরেক সহকর্মী বলেন, 'তার কাছে বাংলাদেশের সব উৎসবের খবর থাকতো। তিনি সবাইকে জানাতেন উৎসবগুলোর কথা। আমরা অনেকে হয়তো এসব (উৎসবের) কথা জানাই থাকতো না। এক্ষেত্রে তিনি সবার থেকে ভিন্ন ছিলেন।'

গত সোমবার (১২ মার্চ) নেপালে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিয়ক ও তার তিন বছর বয়সী মেয়ে প্রিয়ংময়ী তামররা। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী আলমুন নাহার এ্যানি।

তাদের সঙ্গে একই ফ্লাইটে ছিলেন প্রিয়কের ভাই মেহেদী হাসান ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা। তারাও আহত হয়ে চিকিৎসাধীন।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হওয়া ওই বিমানটিতে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে মোট ৪৯ জন নিহত হয়েছেন। 

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম