নেপালে বিমান বিধ্বস্তে আহতদের জন্য ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৩:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৪:০৪

১৩ সদস্যের মেডিক্যাল বোর্ডের তালিকা নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৭ মার্চ) সকাল ১০টায় ১৩ জন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে এ বোর্ড গঠন করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

বোর্ডে থাকা ডাক্তাররা হলেন- ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম,ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ড. সাজ্জাদ হোসেন খন্দকার, ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ড. রায়হানা আওয়াল, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এর পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক আলম, ঢামেক হাসপাতালের রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ, ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ড. এজেডএম মোস্তাক হোসেন তুহিন, ঢামেক হাসপাতালের আর্থোডিক্স সর্জারি বিভাগের প্রধান ড. মো. শামসুজ্জামান, ঢামেক হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান ড. মোজাফফর হোসেন, ঢামেক হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ড. আব্দুল্লাহ আল মামুন, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার জামাল উদ্দিন।

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম