এএসআই বিকাশের অবস্থা গুরুতর, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৬:৩২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৪১

এএসআই বিকাশকে ঢাকায় আনা হয়েছে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার এএসআই বিকাশ চন্দ্র দে’র (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ওই আসামির হামলায় বিকাশ চন্দ দে আহত হন। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারণপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন জানান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বলেছেন, ‘এএসআই বিকাশের বুকের ডানপাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে। আমরা তার অপারেশন করতে সক্ষম না হওয়ায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠিয়েছি।’

মৌলভীবাজারের এসপি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে বিকাশের বুকে কুপিয়ে আহত করা হয়। তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।’

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিকাশ চন্দ দেকে আসামি জালাল মিয়া (৪০) নিজেই কুপিয়ে জখম করে। জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভোররাতে এএসআই বিকাশকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

/আরজে/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম