গুলশানে নিজ বাসায় গারো মা-মেয়ে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ২২:২৮আপডেট : ২১ মার্চ ২০১৮, ০১:২৬

ঘটনাস্থলে উৎসুক জনতা রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে আদিবাসী মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উত্তর কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল গলির সাত তলা বাড়ির চার তলায় একটি ফ্ল্যাটে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরান (৩৮)। 

নিহতদের মধ্যে একজন গলাকাটা অবস্থায় এবং অপরজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। পুলিশের ধারণা, আরও আগে তাদের হত্যা করা হয়েছে। সন্ধ্যায় বাসার অন্য সদস্যরা আসার পর বিষয়টি জানাজানি হয়।

গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহত দুজন মা ও মেয়ে। তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, নিহতরা আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষ। তবে কি কারণে এই হত্যকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে।

ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

/এআরআর/টিআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের