হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৬:১৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:৫৭

একে আজাদ (ছবি- সংগৃহীত) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ এপ্রিল তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বুধবার (২১ মার্চ ) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি স্বাক্ষরিত এক চিঠিতে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২০ মার্চ) অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির আংশিক ভেঙে ফেলে রাজউক। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে অলিউর রহমান মঙ্গলবার বলেন, ‘আমাদের অথরাইজড অফিসার ওই বাড়িটির নকশা চেয়েছিলেন। কিন্তু তারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমাদের অফিসেও তল্লাশি করে এই ভবনের রাজউক অনুমোদিত কোনও নকশা পাইনি। ভবন মালিকও রাজউক অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন। ফলে এটা অবৈধ ভবন। এই ভবন আমরা রাজউকের যে নিয়মিত অভিযান, তার অংশ হিসেবে উচ্ছেদ করেছি।’
উল্লেখ্য, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ টেলিভিশনের মালিক।

/আরজে/বিএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম