দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘আকাশপথে নিরাপত্তা’ শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন, বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বাংলাদেশ এয়ার এশিয়ার জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদি আব্দুল্লাহ, ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, বাংলা ট্রিবিউনের সাংবাদিক চৌধুরী আকবর হোসেন ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।








