৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল’ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ২০:২৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:২৯

শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল’। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রীসহ অন্যরা অনুষ্ঠানের শুরুতে কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উপস্থিত সবায় ১ মিনিট নীরবতা পালন করেন। নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন সংস্থা, নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর মতো ৫টি জাতীয় পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে।

২২-২৪ মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা ভিজিট করা যাবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। এদিকে ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের রির্টান টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে। মেলায় টিকেট মূল্যে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. আলী আহসান, ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ এবং বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম