মৌলভীবাজারে মেডিক্যাল কলেজের দাবিতে লন্ডনে সর্বদলীয় সমাবেশ

যুক্তরাজ্য প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ০৪:২৫আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৪:৩৯

বক্তব্য রাখছেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ মৌলভীবাজারে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে লন্ডনে  দল-মত নির্বিশেষে জেলার প্রবাসীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জেলার সাত উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। সোমবার লন্ডনের সুরমা সেন্টারে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিশিষ্ট কমিউনিটি নেতা এম আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার নাজমুল কাউনাইন।

সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ বক্তব্য রাখেন রাজনীতিবিদ জালাল উদ্দিন, সিতাব চৌধুরী, হারুনুর রশীদ অ্যাডভোকেট, কমরেড মসুদ আহমেদ, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অদুদ আলম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল কাদির, কাউন্সিলর নাদিয়া শাহ, কাউন্সিলর রহিমা রহমান, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহী জলিল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউ কে'র সম্পাদক অলি খান, সাবেক ছাত্রনেতা আলকাছ আহমদ, মুজিবুর রহমান জসিম, রুহুল আমিন রুহেল, প্রফেসর সহিদুর রহমান, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক নাট্যকার খালেদ চৌধুরী, কিবরিয়া আহমেদ, সৈয়দ মনোহর আলী, আব্দুল হান্নান তরফদার মসুদ, নজরুল ইসলাম অকিব, নজমুল বকস, সুলতান আহমেদ স্বপন, হেলেন ইসলাম, আবু সালেহ সুয়েব, আব্দুল মুহিত, গোলাম মোরতুজা প্রমুখ ।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন আব্দুল আহাদ চৌধুরী, মোহাম্মদ আহসান, আব্দুল মালিক, মো. শাহজাহান।

 

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম