গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দা‌বি‌তে লন্ড‌নে পা‌কিস্তান হাইক‌মিশন ঘেরাও

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২৩ মার্চ ২০১৮, ০৬:৫৬আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৭:০১

লন্ডনে পাকিস্তান হাই কমিশন ঘেরাও বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা ও পাকিস্তানের ‘পৃষ্ঠপোষকতায়’ গড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলো দমন এবং বেলুচিস্তানে হত্যা নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার (২২মার্চ) স্থানীয় সময় বিকালে  লন্ডনে পাকিস্থান হাইকমিশন ঘেরাও করে প্রবাসী বাংলাদেশিদের ক‌য়েক‌টি সংগঠন। 

সাউথ-ওয়েস্ট লন্ডনের লোনডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের সামনে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ যুক্তরাজ্য, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ইউকে, গণজাগরণ মঞ্চ ইউকে, ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ হিউম্যান রাইট কাউন্সিল ইউকে ও বিশ্ববাংলা না‌মের সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আ‌য়োজন ক‌রে। 

লন্ডনে পাকিস্তান হাই কমিশন ঘেরাও এ সময় যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব ও ড. আনিছুর রহমান আনিছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বাসদের আহ্বায়ক গয়াছুর রহমান গয়াছ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান, ব্যারিস্টার নিঝুম মজুমদার, উদীচী যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা শাহ এনাম, কমরেড মশুদ আহমদ, নারীনেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বাতিরুল হক সরদার, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইঞ্জিনিয়ার মুক্তিযোদ্ধা মিফতা ইসলাম, জাসদের রেদওয়ান খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের রাহেলা শেখ প্রমুখ।

সমাবেশ শেষে মতিয়ার চৌধুরী এবং অজন্তা দেব রায়ের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশন বরাবর ওই দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়।

 

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম