সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ০৯:২৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৩:৪৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ জয় অর্জন করেছে বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্ট আইনজীবীদের নীল প্যানেল। শুক্রবার (২৩ মার্চ) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান হলে নির্বাচনের এ ফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান।

নির্বাচন উপ-কমিটির ঘোষণা অনুসারে, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২ হাজার ৩৬৯টি। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২ হাজার ৩১৫টি।

এদিকে সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট এস কে মো. মোরসেদ।

এছাড়াও বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড.  মো. গোলাম রহমান ভূঁইয়া ও এম. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন।

অপরদিকে সাদা প্যানেল থেকে সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা পারভীন ও  শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় দু’দিনব্যাপী (২১ ও ২২ মার্চ) এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ৪ হাজার ৮৬৫ জন ভোট দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। আর ভোটার হিসেবে এ নির্বাচনে অংশ নিচ্ছেন ৬ হাজার ১৫২ জন আইনজীবী। 

 

/বিআই/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম