ভালুকায় ভবনে বিস্ফোরণ, জঙ্গি আস্তানা সন্দেহ করছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ০১:৫৫আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০২:১৬
image

ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে। তবে কিসের বিস্ফোরণ সে সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণে একাধিক ব্যক্তি হতাহত হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত ১২টার পরে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,  ‘একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেয়ালও উড়ে গেছে। ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে আশঙ্কা করছি আমরা। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’   

স্থানীয় সূত্র জানায়, ছয়তলা একটি ভবনের তিনতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ এসে ভবনটি ঘেরাও করে রাখে। তবে এটি জঙ্গিদের কোনও আস্তানা ছিল কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঢাকা কাউন্টার টেরোরিজমের বোম ডিসেপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়েছি। তবে এটি জঙ্গি আস্তানা কি না সে বিষয়ে নিশ্চিত নই। খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যাবে।

এনএল/এমএইচ /
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম