অটিজম সচেতনতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জ্বলবে নীলবাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ০৪:৩৪আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৭:১০

মাউশি বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে ২ এপ্রিল থেকে তিন দিন নীল বাতি জ্বালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (২৭ মার্চ) এই নির্দেশনা জারি করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী নেওয়া এ কর্মসূচির অংশ হিসেবে মাউশি অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (এইচআরএম) নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠাগুলো তাদের সুবিধামতো একটি সময়ে এই কর্মসূচি পালন করবে। মঙ্গলবার নাসির উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী ২ এপ্রিল ১১তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’। দিবসটি পালন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ থেকে তিন দিন নীল বাতি জ্বালানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবারের বিশ্ব অটিজম দিবসের প্রতিপাদ্য– ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মসূচি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের নীলবাতি জ্বালানোর ছবি পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়।

 

 

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম