নানাবাড়ি যেতে গিয়ে ঢামেকে ব্রাহ্মণবাড়িয়ার শিশু সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ০৪:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৫:১৯

ঢামেকে আহত সালাউদ্দিন ‘আমি নানির বাড়ি যামু, আমারে নানির বাড়ি দিয়ে আসেন।’ এভাবেই হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বলছিল ১১ বছর বয়সী সালাউদ্দিন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে সে। রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢামেকে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ।

চিকিৎসকরা জানিয়েছেন, সালাউদ্দিনের মাথা ও ডান পায়ে আঘাত রয়েছে। মাথার আঘাত গুরুতর না হলেও পা ভেঙে গেছে। তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সে ১০০ নম্বর ওয়ার্ডে রয়েছে।

হাসপাতালে নেওয়ার সময় শিশুটির জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর সে জানায়, তার বাবার মো. ফারুক। ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় তাদের বাড়ি। সে সোমবার মহানগর ট্রেনে করে খিলক্ষেতে তার নানার বাড়ি আসছিল। বিমানবন্দর এলাকায় ট্রেন ব্রেক করলে সে পড়ে যায়। সে জানায়, তার নানার নাম ফারুক। খিলক্ষেতের খাঁ পাড়ায় তার বাসা। দুই ভাই, দুই বোনের মধ্যে সালাউদ্দিন দ্বিতীয়।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের