বেসরকারি শিক্ষকদের আন্দোলন নিয়ে সতর্ক শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৮:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:১৩

বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির চলমান আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে কোনও স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বুধবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়। গত ৪ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘শিক্ষকদের এ আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে কোনও স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ প্রদান করা যেতে পারে।’

জাতীয়করণের দাবিতে আন্দোলন (ফাইল ছবি) শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নের আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা সংস্থা সুপারিশসহ প্রতিবেদন পেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই প্রতিবেদনসহ ব্যবস্থা নিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়কে।

অধিদফতর থেকে জারি করা পত্রে ঢাকাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষার আট বিভাগের পরিচালক, উপ-পরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম