‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৮:২৪আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৮:২৭

অতিথিদের সঙ্গে পদকপ্রাপ্ত সাংবাদিকরা

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ছয় সাংবাদিক।

বুধবার (২৮ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে— প্রথম আবু সালেহ রনি (দৈনিক সমকাল), দ্বিতীয় নেসারুল হক খোকন (দৈনিক যুগান্তর) ও তৃতীয় বিভাষ বাড়ৈ (দৈনিক জনকণ্ঠ)।

ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে— প্রথম হয়েছেন মাহবুব কবির চপল (এটিএন বাংলা), দ্বিতীয় বদরুদ্দোজা বাবু (মাছরাঙ্গা) ও তৃতীয় এ এস এম জহিরুল ইসলাম (এনটিভি)।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার, দ্বিতীয় জনকে ৪০ হাজার  ও তৃতীয় জনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থ  এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া দুদকের কর্মকর্তা ও জুড়ি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম