সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা শুরু

ঢাবি প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ০৩:০১আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৩:১৩

উদ্বোধনী পর্বে আমন্ত্রিতরা (ছবি- প্রতিনিধি)

ঐক্যের সুরে সাম্যের গান বাধার প্রত্যয় নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। বুধবার (২৮ মার্চ) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গণসঙ্গীত শিল্পী গোলাম মোহাম্মদ ইদু। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ৩০ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব৷

উদ্বোধন পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন গোলাম মোহাম্মদ ইদু। আর সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড.সফিউদ্দিন আহমেদ৷

এরপর পরিবেশিত হয় গণসঙ্গীতের কিংবদন্তী পুরুষ হেমাঙ্গ বিশ্বাসের অমর সৃষ্টি 'শঙ্খচিল' গানের নৃত্যরূপ৷ উদীচীর নৃত্য শিল্পীদের পরিবেশনা শহীদ মিনার প্রাঙ্গণে আসা শত মানুষকে মুগ্ধ করে৷

উদ্বোধনী বক্তব্যে গোলাম মোহাম্মদ ইদু বলেন, ‘সত্যেন সেন গণসঙ্গীতের আজ উদ্বোধন করতে যাচ্ছি৷ তার কথা আমার মনে পড়ে৷ আমরা একসঙ্গে উদীচী প্রতিষ্ঠা করেছি৷ একসময় এই সংগঠনে অনেক কম সদস্য ছিল৷ এখন সেটির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে৷ আমার খুব ভালো লাগছে৷ আমি এসব সদস্যের দেখে সত্যি খুব আনন্দিত হয়েছি এবং একইসঙ্গে উদীচী সঙ্গীত উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় আলোচনা সভা৷ এতে অংশ নেন– উদীচীর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী, বাংলাদেশ গণসঙ্গীতের সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ, ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী বিমল দে প্রমুখ৷

আলোচনা শেষে এ ভূখণ্ডের প্রথিতযশা গণসঙ্গীত শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে উদীচী কেন্দ্রীয় সংসদ প্রকাশিত সংকলন ‘গণসঙ্গীতের গণনায়কেরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়৷ সবশেষে ছিল প্রতিযোগীতায় বিজয়ী শিল্পীদের পাশাপাশি দেশে সুনামধন্য গণসঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা৷

/এসআইআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম