‘৫ বছরের বাচ্চাও ধর্ষণের শিকার হয়েছে, এর পেছনেও কি পোশাক দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৭:০৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৭:৫৯

‘মাত্র ৫ বছরের বাচ্চাও ধর্ষণের শিকার হয়েছে। সেই বাচ্চার ধর্ষণের পেছনে কি পোশাকের দোহাই দেওয়া যাবে? একসময় আমাদের মা-বোনরা ব্লাউজই পরতেন না, তখন তো এভাবে ধর্ষণ হতে দেখিনি। তাহলে পোশাকই কীভাবে যৌন হয়রানি ও ধর্ষণের কারণ হয়ে দাঁড়াতে পারে?’ বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের ‘পোশাক বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন তিনি বলেন, ‘হ্জ করতে গিয়েও যৌন হয়রানির শিকার হয়েছেন অনেক নারী। তাহলে পোশাকই কি যৌন হয়রানি বা ধর্ষণের একমাত্র কারণ? যখন কোনও শিশু যৌন হয়রানির শিকার হয় তখন সেই অভিযুক্তকে বলা হয় তার মানসিক বিকৃতি। কিন্তু এই মানসিক বিকৃতি ট্যাগ লাগিয়ে তার অপরাধকে তুচ্ছ করা বা তার অপরাধকে দুর্বল করার চেষ্টা করা হয়।’

সম্প্রতি বিউটির ধর্ষণ এবং হত্যার সঙ্গে যে ক্ষমতার সম্পর্ক তাও স্পষ্ট। সে অনেক চেষ্টা করেও বাঁচতে পারেনি। সেটাকে কীভাবে বিচার করবেন, বলে প্রশ্ন রাখেন এই শিক্ষক?

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচনায় আরও অংশ নিয়েছেন লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা, হেফাজতে ইসলামের শূরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম