ভালুকায় বিস্ফোরণে দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ০২:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৮, ০২:৪৫

হাফিজুর রহমান ময়মনসিংহের ভালুকায় বাসায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত কুয়েট শিক্ষার্থী হাফিজুর রহমান হাফিজ (২৩) মারা গেলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় চিকিৎসাধীন তিন শিক্ষার্থীর দুজন মারা গেলেন। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ও একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হাফিজের বাড়ি নওগাঁর নান্দাইলপুর গ্রামে, তার বাবার নাম মো. বিল্লাল হোসেন। এর আগে বুধবার রাত মারা যান দগ্ধ শাহীন আকন্দ। তিনি সিরাজগঞ্জের শাহজাতপুরের মনিরুল ইসলাম আকন্দের ছেলে। আইসিইউতে এখনও চিকিৎসাধীন রয়েছেন দীপ্ত সরকার।

২৪ মার্চ মধ্যরাতের ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তৌহিদুল ইসলাম নিহত হন। এছাড়া, তার তিন সহপাঠী হাফিজ, শাহীন আকন্দ ও দীপ্ত সরকার দগ্ধ হন। স্থানীয় একটি গার্মেন্টে ইন্টার্ন করতে এ মাসেই ৬ তলা ভবনের তৃতীয় তলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তারা। নিহত তৌহিদুল ইসলাম নিপু বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

বিস্ফোরণের পর আহত ৩ জনকে পরদিন ভোরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে বলে ধারণা করছে পুলিশ। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এর আগে জানিয়েছিলেন, হাফিজের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। শাহীন মিয়ার দগ্ধ হয়েছিল ৮৩ শতাংশ। দীপ্ত সরকারে ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পোড়া।

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল পরীক্ষা দিয়ে ইন্টার্ন করছিলেন তারা। গত ১০ মার্চ থেকে তারা ৪ জন ভালুকার স্কয়ার ফ্যাশন টেক্সটাইল লিমিটেডে ইন্টার্ন শুরু করেন। তাদের সহপাঠী বন্ধু তুষার মাহমুদ জানান, ওই চার জন ছিলেন তাদের ক্লাসের মেধাবী শিক্ষার্থী। এরমধ্যে ক্লাসে দীপ্ত দ্বিতীয়, তৌহিদ তৃতীয় ও শাহীন ছিলেন ৪র্থ স্থান অধিকারী।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম