ব্লগার ওয়াশিকুর রহমান বাবু স্মরণে শাহবাগে মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ২১:৪৩আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২১:৪৮

বাবু স্মরণে মোমবাতি প্রজ্বালন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুর স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। তার ছবিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহযোদ্ধারা।

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এসময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত গণজাগরণ মঞ্চের সংগঠকরা।

গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘২০১৫ সালে বাবুকে হত্যা করা হয়। এখন পর্যন্ত সে হত্যার বিচার হয়নি। আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠক বাকী বিল্লাহ, শাকিল অরণ্য, অপরাজিতা সংগীতা, জাকিয়া শিশির, শাহাদাত রাসেল প্রমুখ।

২০১৫ সালের ৩০ মার্চ তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর রহমান বাবু। তিনি বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে লিখতেন।

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম