ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৩:৩৯আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:৪২

নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির মানববন্ধন (ছবি: সাদ্দিফ অভি) দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে। রবিবার (১ এপ্রিল) সকালে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি।

সংগঠনটির সভাপতি গোলাম রহমান দুর্জয় বলেন, ‘ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে অনেকেই। কিন্তু এজন্য দায়ী মনমানসিকতা। যারা ধর্ষণ করে তারা একবারের জন্য ভাবে না, একজন নারীর গর্ভে জন্মেছে সেও। প্রতিদিন খবরের পাতা খুললে কিংবা ফেসবুকে ঢুকলে শুধু ধর্ষণের খবর চোখে পড়ে।

মানববন্ধনে বক্তাদের প্রশ্ন, ‘যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সংসদের স্পিকার একজন নারী, সেই স্বাধীন দেশে আমরা কেন চলাচল করতে আতঙ্কে থাকবো?’

নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির মানববন্ধন (ছবি: সাদ্দিফ অভি) প্রধানমন্ত্রীর কাছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির অনুরোধ, ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হোক। আইনের যথাযথ প্রয়োগ ধর্ষণ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

আগামী ৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদী সমাবেশ করবে বলেও মানববন্ধনে জানায় নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম