জবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

জবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ২২:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২৩:০৭

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর জার্সি পরে ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কর্মী নৃ-বিজ্ঞান বিভাগের নূর-আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের আল আমিন এবং সভাপতি গ্রুপের কর্মী ১৩তম ব্যাচের রনি আহত হন।

মঙ্গলবার (৩ এপ্রিল) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০ টায় নৃ-বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের নেতা নূর আলম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর জার্সি পরে বাংলা বিভাগের ১১ ব্যাচের পিয়াস নামের একজনকে ছবি তুলতে বলেন। পিয়াস তার সিনিয়র হওয়ায় ছবি তুলতে আপত্তি করেন। এতে নূর-আলম এর সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এরপর পিয়াসকে ধাওয়া করেন নূর-আলম । পিয়াস সভাপতি গ্রুপের অনুসারী হওয়ায় বিষয়টি দলীয় গ্রুপিংয়ের কোন্দলের আকার লাভ করে।  এ ঘটনার জের ধরে  নূর আলমসহ সাধারণ সম্পাদকের অনুসারীরা সভাপতি গ্রুপের কয়েকজন কর্মীকে বাহাদুর শাহপার্কের সামনে আক্রমণ করলে ঘটনা প্রবল আকার ধারণ করে। এসময় ছাত্রলীগের সভাপতি গ্রুপের রনি নামের এক কর্মী আহত হন।এর জের ধরে দুই গ্রুপের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার সূত্রপাত খেলা নিয়ে। পরে তারা ক্যাম্পাসে এসে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জবি সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে কেউ কোনও অভিযোগ পত্র দেয়নি বলেও জানান তিনি।

/জেকেআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম